পলোগ্রাউন্ডের মহাসমাবেশে আগতদের চিকিৎসায় মেডিকেল ক‍্যাম্প আয়োজনে ড্যাবের মতবিনিময় সভা

76

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রামে আগমন এবং ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে ২৫ জানুয়ারি আয়োজিত মহাসমাবেশে আগত জনসাধারণের মাঝে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পরিচালিত মেডিকেল ক‍্যাম্প আয়োজন ও সার্বিক প্রস্তুতি গ্রহণ বিষয়ক চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখার উদ্যোগে শুক্রবার (২৩ জানুয়ারী) সন্ধ্যায় জিইসি মোড়স্থ বিএমএ ভবনে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ড‍্যাবের কেন্দ্রীয় সহ সভাপতি ও চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, কেন্দ্রীয় সহ সভাপতি ও মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন, কেন্দ্রীয় উপদেষ্টা ও চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, চমেক শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. মো. ঈসা চৌধুরী, কেন্দ্রীয় সহ ক্রীড়া সম্পাদক ডা. ইফতেখার মো. আদনান, কেন্দ্রীয় সহ ডক্টরস ওয়েলফেয়ার সম্পাদক ডা. সাদ্দাম হোসেন, চমেক শাখার যুগ্ম সম্পাদক ডা. মো. মিনহাজুল আলম, জেলা শাখার প্রকাশনা সম্পাদক ডা. হাসানুল বান্না, ড্যাব নেতা ডা. বেলাল উদ্দিন, ডা. জুনায়েদ রায়হান, ডা. খালেদ হোসেন, ডা. আফরিনা জাহান শেফা, ডা. তারেকুল ইসলাম জনি, ডা. রকিবুল হাসান তান্না প্রমুখ।

Advertisement