গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন-কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা।
শনিবার (২১ ফেব্রুয়ারি, ২০২৬) প্রতিমন্ত্রীর চট্টগ্রামস্থ বাসভবনে চবি ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান-এর নেতৃত্বে একদল নেতাকর্মী এই ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসিন বলেন, “ব্যারিস্টার মীর হেলাল ভাই একজন দক্ষ ও মেধাবী ব্যক্তিত্ব। তাঁর এই নিয়োগ পার্বত্য অঞ্চলের উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।” সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, “আমরা বিশ্বাস করি, শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে ব্যারিস্টার মীর হেলাল ভাই দেশের সেবায় নিজেকে উৎসর্গ করবেন।”
এ সময় নবনিযুক্ত প্রতিমন্ত্রী চবি ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে দেশ ও জাতির সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।এ সময় সংগঠনের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

















