চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার শিক্ষার্থীর জন্য ছাত্রদলের ‘গ্র্যান্ড গণইফতার’ বুধবার

219

পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বিশাল পরিসরে ‘গ্র্যান্ড গণইফতার’ আয়োজনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আগামী ৪ মার্চ, বুধবার বিশ্ববিদ্যালয়ের দুটি পৃথক স্থানে প্রায় ৭ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে এই মিলনমেলা অনুষ্ঠিত হবে।

Advertisement

আয়োজক সূত্রে জানা গেছে, ছাত্রদের ইফতারের জন্য বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ মাঠ এবং ছাত্রীদের জন্য শামসুন্নাহার হলের সামনের খালি জায়গা নির্ধারণ করা হয়েছে। বিশাল এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আশা করছেন ছাত্রদল নেতৃবৃন্দ।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানের পবিত্রতা রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতেই এই বৃহৎ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এই আয়োজন যেন সবার উপস্থিতিতে একটি আনন্দময় মিলনমেলায় পরিণত হয়, সেজন্য সাধারণ শিক্ষার্থীদের প্রতি আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

Advertisement