চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহযোগিতায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে বিদ্যুৎ চলে গেলে পড়াশোনার সুবিধার্থে আজ বুধবার (৪ মার্চ ২০২৬) বেলা ১২টায় জেনারেটর উদ্বোধন করা হয়। এর মাধ্যমে কেন্দ্রীয় গ্রন্থাগারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলো এবং বহুদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যার স্থায়ী সমাধান বাস্তবায়িত হয়েছে। এখন থেকে আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটেও শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বাধাগ্রস্ত হবে না।
জেনারেটর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, এছাড়া চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ এবং চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি।
চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান সবাইকে ধন্যবাদ জানান। উদ্বোধন শেষে তিনি কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে আশ্বাস প্রদান করেন।
চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি জানান, ধাপে ধাপে শিক্ষার্থীদের অন্যান্য যৌক্তিক সমস্যারও কার্যকর সমাধান নিশ্চিত করা হবে।

















