রেডিসনে গ্র্যান্ড ঈদ এক্সিবিশনের বর্ণাঢ্য উদ্বোধন

24

রেডিসন ব্লু বে ভিউতে আজ বৃহস্পতিবার তিনদিন ব্যাপী গ্র্যান্ড ঈদ এক্সিবিশনের বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে।

Advertisement

এ মেলায় অংশ নিয়েছে ঢাকা চট্টগ্রাম ও দেশী বিদেশি সহ আন্তজার্তিক পর্যায়ে স্বনামধন্য ৮০ জন উদ্যাক্তা, ফ্যাশন ডিজাইনার, ব্রান্ড, স্বনামধন্য প্রতিষ্ঠান ও জুয়েলারী এক্সপার্ট।

এসময় মেলার আয়োজনকারি এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনের সিও মানজুমা মোর্শেদ বলেন, ঈদ মানে কেবল ধর্মীয় উৎসব নয় এটি এখন আমাদের বৈচিত্র্যময় সাংস্কৃতিক উদযাপনের গুরুত্বপূর্ণ উপাদান, এ উৎসবের মধ্য দিয়ে চট্টগ্রামবাসী দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সেরা সব ঈদ পোশাক ও সামগ্রী দেখার সুযোগ পায়।

এ মেলা সবার জন্য উমুক্ত, টাইটেল স্পনসর মাস্টার কার্ড, গোল্ড স্পনসর মাঈনুল, মুন্নু সিরামিক, সিলভার স্পনসর খাদি ঘর।

এছাড়া রেডিসন বে ভিউ মোহানা হল রুমে দেশী বিদেশি স্বনামধন্য উদ্যাক্তাদের নিয়ে ৬ তারিখ থেকে ৭ তারিখ দুইদিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে

Advertisement