সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ফৌজদারহাটে ড্রেন থেকে সাত মাসের এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
রোববার (২২ মার্চ) সকালে সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটের পশ্চিমে মোল্লা বাড়ির ঘাটা এলাকায় রাস্তার পাশে ড্রেনের ভিতরে পড়ে থাকাবস্থায় সাত মাস বয়সী নবজাতক শিশুর লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
স্থানীয় জনসাধারণ সূত্রে জানা গেছে কে বা কারা নবজাতক শিশুটিকে রাতের অন্ধকারে সবার অগোচরে ফেলে চলে যায়।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ড্রেন থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় এলাকাবাসী লাশটি দাফন করেছে। এব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।
Advertisement
















