সাংসদ আসলাম চৌধুরীর সাথে জামায়াত নেতৃবৃন্দের ঈদের শুভেচ্ছা বিনিময়

122

সীতাকুণ্ড প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরীর নেতৃত্বে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

Advertisement

ঈদের দ্বিতীয় দিন (২২ মার্চ) সকলে আসলাম চৌধুরীর জলিল স্টেশনস্থ বাসভবনে উক্ত শুভেচ্ছা বিনিময় হয়।

এসময় জামায়াত নেতা আনোয়ার সিদ্দিক চৌধুরী এবং সংসদ সদস্য লায়ন মোঃ আসলাম চৌধুরী কুশল বিনিময় করেন এবং মিলেমিশে আগামী সুন্দর সীতাকুণ্ড গড়ার প্রত্যায় ব্যক্ত করেন।

শুভেচ্ছা বিনিময়েকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের নায়েবে আমীর রাশেদুজ্জামান মজুমদার, উপজেলা সেক্রেটারি মু তাহের, আকরাম সিদ্দিক চৌধুরী জাহাঙ্গীর, এসিস্ট্যান্ট সেক্রেটারি মু কুতুবউদ্দিন শিবলী, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মুরসালীনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Advertisement