সীতাকুণ্ডের শীতলপুরে সাগর থেকে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, মহাসড়কে ব্যারিকেড

308

সীতাকুন্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে মাহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এতে আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

Advertisement

শনিবার (৪এপ্রিল) বিকাল পাঁচটার সময় উপজেলা সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ বগুলা বাজার এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে। অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শত শত গাড়ি আটকা পড়ে। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার শীতলপুর এলাকার পশ্চিমে এম রহমান নামক একটি পরিত্যক্ত পুরাতন জাহাজ ভাঙা কারখানায় সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে এলাকার একটি গ্রুপ বালু উত্তোলনের সহযোগিতা করলেও এলাকার স্থানীয় জনসাধারণ এর প্রতিবাদ করে। শনিবার বিকালে স্থানীয়রা ওই পরিত্যক্ত শীপ ইয়ার্ডে গিয়ে বালু উত্তোলনের প্রতিবাদ জানালে এসময় একদল তাদের উপর হামলা করে। এতে ৪/৫ জন আহত হয়েছে বলে দাবী করেন স্থানীয়রা। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করে। বিকাল ৫ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত সড়কে অবরোধ করেন সৃষ্টি করলে যানচলাচল বন্ধ হয়ে যায়।

সীতাকুন্ড উপজেলা মৎস্যজিবী দলের সাধারণ সম্পাদক মোঃ মাহবুল আলম বলেন, সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আমার গ্রামটা নদী গর্ভে বিলীন হওয়ার পথে। আমরা স্থানীয় এলাকাবাসী অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করলে কিছু সন্ত্রাসী আমাদের উপর হামলা করে। এর প্রতিবাদে আমরা মহাসড়ক অবরোধ করি। প্রশাসনের আশ্বাসে আমরা সড়ক থেকে ব্যরিকেড তুলে নেয়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, সাগর থেকে বালু উত্তোলনের বিষয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা মহাসড়কে ব্যারিকেড দেয়। পুলিশ যাওয়ার পর তারা ব্যারিকেড তুলে নেয়।

Advertisement