কোতোয়ালি-নিউমার্কেট ও দেওয়ানহাট মোড়ে আ জ ম নাছিরের পক্ষে ছাত্রলীগের খাদ্য বিতরণ

353

করোনার অদৃশ্য থাবায় সারা বিশ্বের মতো বাংলাদেশের প্রতিটি মানুষ ভুক্তভোগী। জাতির পিতা যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যান্ত বিচক্ষণতার সাথে এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাংলাদেশের মানুষকে রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন।  দলের প্রতিটি নেতাকর্মীদের ইতিমধ্যে তিনি নির্দেশ দিয়েছেন লকডাউন অসহায়, কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তারই অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এর ব্যক্তিগত তরফ থেকে চলমান লকডাউনের প্রথম থেকে চালু করেছেন “মানবতার খাদ্য ট্রাক ” কর্মসূচী।

Advertisement

প্রতিদিন দুটি সাংগঠনিক ওয়ার্ড এবং অঙ্গ সংগঠনের নেতাদের মাধ্যমে অসহায়, অভুক্ত কর্মহীন মানুষের মাঝে মানবতার খাদ্য ট্রাক গিয়ে পৌঁছে যাবে।

অদ্য সোমবার (২ আগস্ট) কোতোয়ালি মোড়, নিউমার্কেট মোড় ও দেওয়ানহাট মোড়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ ৫০০ অসহায় কর্মহীন মানুষের মাঝে রান্না করা খাদ্য বিতরণ করে।

এ সময় উপস্থিত ছিলেন উক্ত কর্মসূচি তে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল আলম রনি, উপ-সম্পাদক ইমরান আলী মাসুদ, রাশেদুল আলম চৌধুরী, নাছির উদ্দিন কুতুবী, রায়হানুল কবির শামীম, সহ-সম্পাদক অরভিন সাকিব ইভান, সদস্য ফাহাদ আনিছ, নুরুল হক মনির, ইফতেখার হোসেন শায়ান, শৈবাল দাশ, আকিব জাবেদ, ইয়াছিন আরাফাত দিপু, মিশকাতুল কবির, মোহাম্মদ বেলাল, হাছনাঈন মনজুর ওহী , অনিন্দ্য দেব, তারেকুল ইসলাম, হারুনুর রশিদ নোবেল, নিঝুম পারিয়াল রাজ, ছাত্রলীগ নেত্রী সাবিহা সুলতানা রক্সী, ছাত্রনেতা আদনানুর রহমান, তামজিদ কামরান, আদিত্য জয়, পিয়াল আইচ, মোহতাছুর নোমানী, রবিন দে, মিশকাত আলভি, লোকমান হাকিম টিটু, রিমন দাশ, সাকিব রায়হান প্রমুখ।

Advertisement