পাহাড় কাটার প্রতিবাদ করায় মামলা, প্রতিবাদে ভাটিয়ারীতে মানববন্ধন

195

সীতাকুণ্ড প্রতিনিধি: পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করার প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে মানববন্ধন করছে স্থানীয় এলাকাবাসী।

Advertisement

বুধবার সকাল ১০টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এক ঘন্টা ভাটিয়ারীস্থ ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, ভাটিয়ারীতে দীর্ঘদিন পর্যন্ত মীর গ্রুপের ইট তৈরি কারখানা (মীর ব্রিক) পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। স্থানীয় এলাকাবাসী এর প্রতিবাদ করলে তারা মিথ্যা মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানি করছে। কয়েকদিন আগে পাহাড় কাটার বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয় দুই যুবককে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করায়। এলাকার কেউ পাহাড় কাটার বিরুদ্ধে প্রতিবাদ করলে মীর গ্রুপ কর্তৃপক্ষ তাদের চাঁদাবাজ বানিয়ে দেয়।

বক্তারা অবিলম্বে মীর গ্রুপের উক্ত ব্রিক ফিল্ড বন্ধ করে স্থানীয় এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মিথা মামলা এবং গ্রেফতারকৃত দুইজন গ্রামবাসীকে মুক্তি দিতে প্রশাসনের প্রতি দাবী জানান।

মোঃ রমজান আলী মেম্বারের সভাপতিত্বে এবং মোঃ শহীদুল ইসলাম শহিদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ভাটিয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আনোয়ার, বিএনপি নেতা খোরশেদ আলম মেম্বার, সোলাইমান রাজ, হেলাল উদ্দিন বাবর, মাওলানা মোঃ ইসমাইল, কোরবান আলী সাহেদ, মোঃ ফিরোজ আলম, মোঃ কায়সার আলম, মাসুদ পারভেজ, লিয়াকত আলী চৌধুরী, নাছির সওদাগর, মোঃ সোলায়মান, মোঃ আলমগির ওয়াসিম, শাওন, আসিফ, জাবেদ, মশিউদদৌলা, ইয়াছিন, ইলিয়াস, সুজন, হানিফ মাঝিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Advertisement