চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

169

চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় চিটাগং শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

Advertisement

এর আগে সকাল পৌনে ১০টার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তা

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি। স্থানীয়দের ধারণা, চিটাগং শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ঢাকা পোস্টকে বলেন, ৯টা ৪৫ মিনিটের দিকে আগুনে খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Advertisement