দেশের বিনোদন অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘বাইফা অ্যাওয়ার্ড’-এ (বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস) সেরা কনটেন্ট নির্মাতা বিভাগে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রামের মেয়ে, জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট নির্মাতা ।নয়ন তালিকা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়া অঙ্গনে প্রশংসায় ভাসছেন তিনি। ইতিমধ্যে এই অ্যাওয়ার্ডের জন্য ভোটিং কার্যক্রম শুরু হয়েছে।
সৃজনশীলতার এক যুগ
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মিডিয়া অঙ্গনে স্মিতা চৌধুরীর পদচারণা। বন্দরনগরী চট্টগ্রাম থেকে উঠে আসা এই প্রতিভাবান তারকা শিল্পী তার মেধা, অক্লান্ত পরিশ্রম এবং অনন্য সৃজনশীলতার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশসেরা কনটেন্ট নির্মাতাদের তালিকায়। দক্ষ উপস্থাপনা এবং মানসম্মত কনটেন্ট নির্মাণের মাধ্যমে তিনি কেবল পরিচিতিই পাননি, অর্জন করেছেন কোটি দর্শকের অকৃত্রিম ভালোবাসা ও আস্থা।
সোশ্যাল মিডিয়ায় বিশাল জনপ্রিয়তা
বর্তমানে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফরমে স্মিতা চৌধুরীর অনুসারী সংখ্যা প্রায় ২০ লাখ। তবে কেবল সংখ্যা নয়, বরং তার কনটেন্টের গুণগত মানই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। ইতিবাচক বার্তা, সামাজিক সচেতনতা এবং দর্শকবান্ধব কনটেন্ট তৈরির মাধ্যমে তিনি বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন। তার প্রতিটি কাজে পেশাদারিত্ব এবং আধুনিক উপস্থাপনশৈলীর প্রতিফলন দেখা যায়।
বহুমাত্রিক ক্যারিয়ার
শুরুটা উপস্থাপনার মাধ্যমে হলেও সময়ের সাথে সাথে স্মিতা চৌধুরী নিজেকে বহুমাত্রিকভাবে গড়ে তুলেছেন। করপোরেট ইভেন্ট, লাইভ শো, ব্র্যান্ড প্রচারণা থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফরম- সবখানেই স্মিতা চৌধুরীর আত্মবিশ্বাসী বিচরণ লক্ষণীয়। তার পরিমিত স্মার্ট ভাষা জ্ঞান এবং সাবলীল বাচনভঙ্গি তাকে দেশীয় মিডিয়ায় একটি স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ অবস্থান দিয়েছে।
প্রতিযোগিতায় যারা আছেন
এবারের বিফা অ্যাওয়ার্ডে সেরা কনটেন্ট নির্মাতা বিভাগে স্মিতা চৌধুরীর পাশাপাশি মনোনয়ন আরও পেয়েছেন আরএনআর, লিলিপুট ফারহান, সুনেহরা তাসনিম এবং চিত্ত মিডিয়া।
উল্লেখ্য যে, প্রতিবছর বাইফা চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত এবং ফ্যাশন অঙ্গনে সেরাদের পুরস্কৃত করে থাকে। এবারের আসরে অন্যান্য বিভাগে শাকিব খান, সিয়াম আহমেদ, মেহজাবীন চৌধুরী, আজমেরী হক বাঁধন, ইমরান মাহমুদুল এবং রুনা লায়লার মতো দেশবরেণ্য তারকারাও মনোনয়ন পেয়েছেন।
অনুপ্রেরণার নাম স্মিতা
সংশ্লিষ্টরা মনে করছেন, স্মিতা চৌধুরীর এই মনোনয়ন তার দীর্ঘদিনের কঠোর পরিশ্রম এবং সততার ফসল। তিনি যেভাবে নিয়মিত মানসম্মত ও ইতিবাচক কনটেন্ট উপহার দিচ্ছেন, তা দেশের ডিজিটাল মিডিয়া অঙ্গনে একটি সুস্থ ধারা তৈরি করতে সাহায্য করছে। তার এই অর্জন চট্টগ্রামের জন্য যেমন গর্বের, তেমনি মিডিয়া অঙ্গনে কাজ করতে আগ্রহী উদীয়মান নতুন প্রজন্মের তরুন-তরুনী ও নির্মাতাদের জন্য এক বড় মাইলফলক।

















