নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ

163

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর মহানগর বিএনপির উদ্যোগে তার কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Advertisement

এ সময় মরহুম দস্তগীর চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। দলীয় দায়িত্ব পালনে তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান, সৎ ও নিবেদিতপ্রাণ নেতা। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে তার তাঁর গৌরবোজ্জ্বল ভূমিকা চট্টগ্রামবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।

আওয়ামী লীগের শাসনামলেও তিনি প্রতিকূল পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তার সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নগরীর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার কর্মময় জীবন ও অবদানই তাকে মানুষের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় করে রাখবে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য (এমপি) এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, এস. এম. সাইফুল আলম, হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিনসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মোঃ খোরশেদ আলম, মোঃ সালাউদ্দিন, আনোয়ার হোসেন লিপু, মোঃ জাফর আহম্মেদ, নুরু উদ্দিন হোসেন নুরুসহ আরও অনেক নেতাকর্মী।

Advertisement