শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির কর্মসূচি ঘোষণা

28

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

Advertisement

আজ ৭ মে (বৃহস্পতিবার) নগরীর নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিমুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের অবিসংবাদিত প্রতীক। একজন বীর মুক্তিযোদ্ধা, সফল রাষ্ট্রনায়ক ও দূরদর্শী রাজনৈতিক নেতা হিসেবে তিনি জাতির ইতিহাসে অনন্য উচ্চতায় আসীন।

১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি মুক্তিকামী জনগণকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক হিসেবে তাঁর সাহসী নেতৃত্ব জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি বলেন, রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর শহীদ জিয়া দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনা, উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলা এবং জাতীয়তাবাদী রাজনীতির ভিত শক্তিশালী করতে ঐতিহাসিক ভূমিকা পালন করেন। দেশের মানুষের অধিকার ও উন্নয়নের প্রশ্নে তাঁর আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম, সততা ও জনগণকেন্দ্রিক রাজনীতি থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে মানবিক ও জনকল্যাণমূলক রাজনৈতিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

সভায় ঘোষণা করা হয়, আগামী ৩০ মে রাঙ্গুনিয়াস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। একইসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। টুর্নামেন্টের তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।

সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, মো. শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী (রাসেল) ও শিহাব উদ্দিন মুবিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, জয়নাল আবেদীন জিয়া, এস এ হান্নান, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, আবুল হাশেম, ইস্কান্দার মির্জা, মুজিবুল হক, মোহাম্মদ মহসিন, খোরশেদ আলম, কামরুল ইসলাম, সৈয়দ শিহাব উদ্দিন আলম, আনোয়ার হোসেন লিপু, মামুনুল ইসলাম হুমায়ুন, মোশাররফ হোসেন ডিপটি, মো. জাফর আহাম্মদ, গাজী আইয়ুব, মাহাবুব রানা, এম এ সবুর, নূর উদ্দিন হোসেন নুরু, হানিফ সওদাগর, মোহাম্মদ আজম, ইসমাইল বালি, আশরাফুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ এবং নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন।

Advertisement