গুলিয়াখালী সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

26

কামরুল ইসলাম দুলু: চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে ডুবে যাওয়া মোঃ রিফাতুল ইসলাম (১৯) নামে এক পর্যটকের মরদেহ ১৭ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।

Advertisement

আজ রোববার (২৪ মে) সকাল ৯টার সময় স্থানীয়রা লাশটি খালের মুখে ভাসতে দেখে ডুবুরি দলকে জানালে ফায়ার সার্ভিস, কোষ্টগার্ডসহ মিলে প্রশাসনের ব্যক্তিরা লাশটি উদ্ধার করে।

রিফাতুল ইসলাম কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুরের খাইরুল ইসলামের ছেলে এবং গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা থেকে ৫ যুবক গুলিয়াখালী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। এসময় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় চাজনকে উদ্ধার করলেও রিফাত নামে এক যুবক নিখোঁজ হন। ফায়ার সার্ভিস টিম উদ্ধার তৎপরতা চালায়।

রোববার সকালে ডুবুরি টিম উদ্ধার কাজ শুরু করে। তবে লাকি আহমেদ খান নামে স্থানীয় এক ব্যক্তি মৃতদেহটি খালের মুখে ওকটি গাছের সাথে আটকে থাকতে দেখে উদ্ধারকর্মীদের জানালে কুমিরা ফায়ার সার্ভিস, কোষ্টগার্ড, নৌবাহিনী লাশটি উদ্ধার করে নিয়ে আসেন।

নৌবাহিনীর কর্মকর্তা মোঃ আবদুল্লাহ বলেন, সমুদ্রে নিখোঁজ পর্যটকের মৃতদেহটি খালের মুখ থেকে আমরা উদ্ধার করি। এসময় ডুবুরি দল, ফায়ার সার্ভিস, কোষ্টগার্ড এবং পুলিশ টিম উপস্থিত ছিলেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন বলেন, শনিবার বিকালে এক শিক্ষার্থী নিখোঁজের পর পর আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। রাত হয়ে যাওয়ায় অভিযোগ সমাপ্তি করে রোববার সকালে আবার শুরু করলে সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

Advertisement