ফৌজদারহাট সাঙ্গু সড়কে বেপরোয়া লরী কেড়ে নিলো শিশু আনাসের প্রাণ

67

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটস্থ গ্রামীণ সাঙ্গু সড়কে পণ্যবাহী পরিবহনের বিশৃঙ্খলায় প্রাণ গেল আনাস নামে ৭ বয়সী এক শিশুর। নিহত আনাস ঐ রোডের তেল নুরের বাড়ির অস্থায়ী ভাড়াটিয়া মোঃ আনোয়ারের পুত্র।

Advertisement

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট ক্যাডেট কলেজের মালিকানাধীন সাঙ্গু রোডে একটি ১৮ চাকার বড় লরি চলার সময় শিশু আনাসকে চাপা দিলে শিশুটি ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলেও লরিটিকে আটক করা সম্ভব হয়নি। লরীর চাকায় পিষ্ট হচ্ছে সিসি ক্যামেরার এমন একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীরা জানান, ফৌজদারহাট ক্যাডেট কলেজের মালিকানাধীন রোডটি স্থানীয় কিং ষ্টিল শিপব্রেকিং, এনবি স্টিল এবং বিএসআরএম কর্তৃপক্ষ বার্ষিক ইজারা ভিত্তিতে ব্যবহার করে আসছে। কিন্তু বিগত কয়েক বছরে ঐ রোডটি আরো ৮-১০টি প্রতিষ্ঠানের গাড়ি দখল করে রাখছে। এতে প্রতিদিন সেখানে পন্য পরিবহনের গাড়ির চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরকম বিশৃঙ্খলার মধ্যে ১৮ চাকার একটি বড় লরি সড়কের পাশ দিয়ে যাবার সময় শিশু আনাস চাকার নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই নিহত হয়।

দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে এ সড়কটির লিজ গ্রহীতা কিং ষ্টিল শিপ ব্রেকিংয়ের ম্যানেজার মোঃ লোকমান হোসেন বলেন, ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে গ্রামীণ সড়কটি বার্ষিক ইজারা ভিত্তিতে আমরা এবং বিএসআরএম লীজ নিয়েছি আমাদের যানবাহন চলাচল করার জন্য। কিন্তু আমাদের গাড়ি কখনোই সেখানে সড়ক দখল করে থাকে না, শুধু আসা যাওয়া করে। অন্যদিকে প্রতিদিন বিভিন্ন ডিপোর অসংখ্য গাড়ি ঐ সড়ক দখল করে দাঁড়িয়ে থাকে। ক্যাডেট কলেজ কর্তৃপক্ষকে এসব অভিযোগ করলে মাঝে মাঝে মিলিটারি পুলিশ এসে সেগুলো সরিয়ে দেয়। পরে তারা চলে গেলে আবার সড়ক দখল হয়ে যায়। মূলত পণ্যবাহী এসব গাড়ির বিশৃঙ্খলায় এ শিশুটি মারা গেছে বলে আমরা জেনেছি। সড়কটি দখল মুক্ত রাখার দাবী জানান তিনি।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এস.আই ধনতোষ ত্রিপুরা বলেন, গতকাল লরীর চাকায় পিষ্ট হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে শুনে ঘটনাস্থলে যায়। কিন্তু লরীটি আটক করা যায়নি।

Advertisement