ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ইমাম পরিবহনের ময়মনসিংহগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। এ সময় বাসের ১৪ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়।
Advertisement
আহত বাকি ১২ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অনেককে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বৈলর বড়পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন। তবে তিনি তাৎক্ষণিক হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেননি। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।
Advertisement















