যুবদল নেতা এ কে এম ফজলুল হক সুমনের খাবার বিতরণ

28

টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাবার বিতরণ করলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি এ কে এম ফজলুল হক সুমন।

Advertisement

চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদ ২৪ নং ওয়ার্ড মনসুরাবাদ মিয়া বাড়ি এলাকায় জলাবদ্ধতা পরিদর্শন ও খাবার বিতরণ করেন ফজলুল হক সুমন।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে খাবার বিতরণ করেন। এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি যুবদলের আন্তরিক সহমর্মিতা ও সার্বিক সহযোগিতার বার্তা পৌঁছে দেন।

তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যুবদল সবসময় থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহ-সভাপতি মিয়া হারুন, সহ আইন সম্পাদক এডভোকেট লোকমান, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খান রাজু, হালিশহর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দাম, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাবুদ লিটন, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক দস্তগীর হোসেন রিয়াদ, ডবলমুরিং থানা যুবদল নেতা মোহাম্মদ ইব্রাহিম ইমন, হারুনুর রশিদ, ফারুক, আলাউদ্দিন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement