জুলাই গণঅভ্যুত্থান দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি

1

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ৫ আগস্ট বুধবার সকাল ১০টায় নিউ মার্কেট এলাকাস্থ রেলওয়ে স্টেশনের কম্পাউন্ডে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।

Advertisement

এ উপলক্ষে স্মৃতিস্তম্ভে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংলগ্ন সড়কের প্রয়োজনীয় সংস্কার ও সৌন্দর্যবর্ধন করা হবে। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে-দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১১টায় আলোচনা সভা, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, সুবিধাজনক সময়ে জুলাই শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত, জীবিত জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনায় মসজিদ, মন্দিরসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনা।

এছাড়া শহিদদের আত্মত্যাগ সম্পর্কে তরুণদের পরিচয় করানোর লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অথবা উপযোগী কর্মসূচি গ্রহণ, শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমিতে রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক চলচ্চিত্র/প্রামাণ্য চিত্র প্রর্দশন, হাসপাতাল জেলখানা এতিমখানা শিশু পরিবার পথশিশু পুনর্বাসন কেন্দ্র প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র বৃদ্ধাশ্রম ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রসমূহে প্রীতিভোজের আয়োজন, ডিসি পার্ক শিশু পার্ক জাদুঘর ও চিড়িয়াখানাসহ সকল সরকারি ও বেসরকারি বিনোদনমূলক স্থান সকাল-সন্ধ্যা শিশুদের জন্য উন্মুক্ত রাখা, বিনা টিকিটে প্রদর্শনীর ব্যবস্থাকরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়াও সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত জুলাই স্মৃতিস্তম্ভসমূহে আলোকসজ্জা করা হবে। পাশাপাশি শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও রঙ্গিন নিশান দ্বারা সজ্জিত করা হবে।

Advertisement