চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনে আচার্যপাদ পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের ১৫৫তম, যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৮তম শুভ আবির্ভাব দিবস, অখন্ড গীতাপাঠের ৪৬তম ও শ্রীশ্রীবিশ্বনাথ মন্দিরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বার্ষিক অনুষ্ঠানমালা উপলক্ষে সাধারণ সভা আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার মঠে অনুষ্ঠিত হবে।
Advertisement
আগামী ১৬-২২ নভেম্বর অনুষ্ঠিতব্য সপ্তাহব্যাপী অনুষ্ঠান উদযাপন উপলক্ষে আয়োজিত সাধারণ সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
Advertisement

















