জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে জনগণের ভাগ্য উন্নয়নে ভূমিকা রেখেছেন : এরশাদ উল্লাহ

4

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে এরশাদ উল্লাহ এমপি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে জনগণের ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বহুদলীয় গণতন্ত্র, উৎপাদনমুখী অর্থনীতি ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে জনগণের অধিকার ও কল্যাণে কাজ করে যাচ্ছে।”

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু দলের নেতাকর্মীদের জন্য উৎসবের দিন নয়; এটি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও কল্যাণে নতুন করে অঙ্গীকার করার দিন। বিএনপির নেতাকর্মীদের শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ একটি মহৎ ও মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

বুধবার(২ সেপ্টেম্বর ) বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড বিএনপির দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে “খাবার বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৩৪নং পাথরঘাটা ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাসানের সভাপতিত্বে সদস্য সচিব মো: সালাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি এম এ সবুর,সাবেক চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক

মোহাম্মদ হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন,রফিকুল হাসান মিনু,সাবেক সদস্য, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য জাফর আহমদ, সদস্য আশ্রাফুল ইসলাম, মোহাম্মদ নুরুল আলম, শাহ আলম, ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড শাহাদাত হোসেন নাবিল, পাথর ঘাটা ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ দিদার, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ রেওদুয়ান, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ কামরুল, মো জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ সায়েম, সদস্য সাইমুম, মোহাম্মদ আবুল কালাম, মো: ইব্রাহিম, মোহাম্মদ রাতুল,মোহাম্মদ রাহাত, মোহাম্মদ রায়হানসহ পাথর ঘাটা ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাএদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মী রা উপস্থিত ছিলেন।

Advertisement