রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় “সবুজ সমাবেশ” অনুষ্ঠিত

28

চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “সবুজ সমাবেশ” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

পরিবেশ, জলবায়ু ও প্রকৃতি নিয়ে কাজ করে যাওয়া প্লাটফর্ম *দ্য ক্লাইমেট ওয়াচ এর কারিগরি সহায়তায় এবং গ্রিন টেকনিক্যাল এডুকেশন এন্ড ভলান্টিয়ারিং জি-টেভ* এর আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, পানি অপচয় রোধ ও বিদ্যুৎ সাশ্রয় সহ নানান বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক আলোচনা ও হাতে কলমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

বর্তমান সময়ে বানিজ্যিক রাজধানী চট্টগ্রামে খাদ্য, পানি ও বিদ্যুতের অপচয় পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে বিশেষ করে নগরীর বর্জ্য, পানি নিষ্কাশন ও পরিবেশের সামগ্রিক প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি এবং দায়িত্বশীল আচরণ গড়ে তোলাই এ ধরনের কার্যক্রমের মূল উদ্দেশ্য।

উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রোকনুজ্জমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক খালেদা আক্তার জাহান। কার্যক্রমটি পরিচালনা করেন জিপিএইচ ইস্পাত লিমিটেড এ কর্মরত সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ও জি-টেভ এর সাংগঠনিক বিভাগীয় প্রধান – মোঃ তৌহিদুল ইসলাম, জি-টেভ এর স্বাস্থ্য ও সেবা বিভাগীয় প্রধান মশিউর ইসলাম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, আজিজুল হাকিম রুমান প্রমূখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পরিবেশ বিপর্যয় সম্পর্কে বাস্তব ধারণা এবং করনীয় বিষয়গুলো শেখার সুযোগ তৈরি করে দেয় যা মধ্যে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করে।

আয়োজক সংগঠন দ্য ক্লাইমেট ওয়াচ ও জি-টেভের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সচেতন ও টেকসই প্রজন্ম গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Advertisement