সীতাকুণ্ড প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় ভাটিয়ারীস্থ চৌধুরী স্কয়ারে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মোরসালিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জহুরুল আলম জহুর, সালামত উল্লাহ,ফজলুল করিম, নুরুল আজিম মুকুল, মুক্তিযোদ্ধা মহরম আলী, ইদ্রিছ মিয়া, জিতেন্দ্র নারায়ন, খোরশেদ আলম মেম্বার, শেখ সাহাবুদ্দিন, যুবদল নেতা সোহেল আরমান,আলাউদ্দিন, মোমিন উদ্দিন মিন্টু, সেচ্চাসেবক দল নেতা হেলাল উদ্দিন বাবর, নুরুদ্দিন, আসলাম উদ্দিন, ছাত্রদল নেতা কোরবান আলী, লিয়াকত আলী বাবলু, শওকত হোসেন, সেলিম মাহমুদ প্রমূখ।
















