সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা দালানসহ স্থাপনা মির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় সীতাকুণ্ড প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন আয়োজন করে ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. আবু তাহের। তিনি বলেন, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর সীতাকুণ্ড সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ৭৯৪৮-নং বন্টননামা দলিল‘মুলে ২টি তপশীলে ৪৯.৮৭ শতক নাল, পুকুর, বাগান ও বাড়ি ভিটা সম্পত্তির বন্টননামা সম্পাদিত হয়। বর্ণিত বন্টননামা দলিল‘মূলে সম্পাদিত ভুমি আমরা মিলেমিশে দীর্ঘদিন যাবৎ ভোগ-দখলে স্থিত আছি। বন্টননামামূলে প্রাপ্ত সম্পত্তি মৃত আহাম্মদ মিয়ার ওয়ারিশ রোকেয়া বেগম. মো. আবু তাহের ও মো. ওমর ফারুক ৪.১৭ শতক ভুমি নিয়ে স্ব-নামে ১৩০৬-নং খতিয়ান সৃজন করেন। এ দলিলের ১ম পক্ষ আব্দুল কাদের ১.৫১ শতক সম্পত্তি প্রাপ্ত হলেও তার ওয়ারিশগণ স্ব-নামে নামজারী খতিয়ান সৃজন করেনি। এতে বন্টননামা দলিলের ৪র্থ পক্ষ আব্দুল হক এর ওয়ারিশগণ নিজেদের প্রাপ্ত সম্পত্তিসহ সম্পূর্ণ অনৈতিকভাবে মৃত আব্দুল কাদের ও নুরুল হক এর সম্পত্তি নিয়ে ২০২৫ সালে পৃথক ১৯৪৯-নং নামজারী খতিয়ান সৃজন করে। এতে বন্টননামা দলিলের অন্য পক্ষগণের মধ্যে ৫.৬৮ শতক সম্পত্তির নতুন করে রিরোধ সৃষ্টি হয়। মৃত আব্দুল হকের ওয়ারিশ প্রতিপক্ষ নুরুল ইসলাম গং, বিরোধীয় ভুমিতে পাকা দালান নির্মাণের অপচেষ্টা করলে দু‘পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। বিষয়টি আদালতে বিচারাধিন থাকলেও প্রতিপক্ষগণ গায়ের জোরে নিষেধাজ্ঞা অমান্য করে। প্রতিবাদে ভোক্তভোগীরাও আদালতের আশ্রয় নিয়ে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে উপস্থাপন করে। আবু তাহের বিরোধীয় সস্পত্তির জবর দখল রোধে প্রতিপক্ষ নুরুল ইসলাম গং এর অপতৎপরতার বিরুদ্ধে প্রশাসনের সহায়তা কামনা করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের উপস্থিত ছিলেন মো. ওমর ফারুক, মো. নাঈম উদ্দিন ও মাসুদ পারভেজ সাহেদ উপস্থিত ছিলেন।

















