বোয়ালখালীতে মাধ্যমিক পর্যায়ের স্কাউট ইউনিট লিডারদের দিনব্যাপী রিফ্রেশার্স কোর্স সম্পন্ন

11

বাংলাদেশ স্কাউটস, বোয়ালখালী উপজেলার আয়োজনে মাধ্যমিক পর্যায়ের স্কাউট ইউনিট লিডারদের নিয়ে দিনব্যাপী “ইউনিট লিডার রিফ্রেশার্স কোর্স” অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

Advertisement

শনিবার (১৯ সেপ্টেম্বর) বোয়ালখালী উপজেলা পরিষদের উপজেলা মিলনায়তন (স্বাধীনতা কক্ষ)-এ এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট ইউনিট লিডারদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং স্কাউট কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ রিফ্রেশার্স কোর্সের আয়োজন করা হয়।

কোর্সের উদ্বোধন করেন সালমা ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার, বোয়ালখালী। উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের সম্পাদক এস. এম. শাহনেওয়াজ আলী মির্জা, চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের সাবেক সম্পাদক মো: কামাল উদ্দিন, বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম জেলার কমিশনার মোহাম্মদ আলী, বাংলাদেশ স্কাউটস, বোয়ালখালী উপজেলার সহসভাপতি মো: কামরুল হাসান, কমিশনার তাপস কুমার ঘোষ এবং সম্পাদক মোহাম্মদ নুরুল আকতার।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কোর্স লিডার মুজিবুর রহমান ফারুকী এলটি , প্রবীর কান্তি মজুমদার এএলটি , প্রজীব কুমার বড়ুয়া এবং এস. এম. গোলাম মোস্তফা।

উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, স্কাউট আন্দোলনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ, আত্মনির্ভরশীলতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনা বিকশিত করা। এ ক্ষেত্রে দক্ষ ও প্রশিক্ষিত ইউনিট লিডারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিফ্রেশার্স প্রশিক্ষণের মাধ্যমে ইউনিট লিডারদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্কাউট কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে।

দিনব্যাপী এ কোর্সে স্কাউটিংয়ের বিভিন্ন কার্যক্রম, ইউনিট পরিচালনা, নেতৃত্ব ও ব্যবস্থাপনা, প্রশিক্ষণ পদ্ধতি এবং আধুনিক স্কাউটিং কার্যক্রম নিয়ে আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

Advertisement