মহৎ কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করার মাধ্যমে আল্লাহতালা’র নৈকট্য লাভ করা যায়: আ জ ম নাছির 

305

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্নকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে একযোগে কাজ করতে হবে যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে, তাদের রাজনীতি দেশে বন্ধ হওয়া প্রয়োজন।

Advertisement

তিনি আরো বলেন, আর্ত মানবতায় সেবায় বিত্তবানরা এগিয়ে আসা কেবল মানবিক আবেদন নয়, এ মহৎ কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করার মাধ্যমে পরম করুণাময় আল্লাহতালা’র নৈকট্য লাভ করা যায়।

জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ ১০০৮ আয়োজিত ওয়াসা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত শোক সভায় প্রধান বক্তার বক্তব্যে আ জ ম নাছির উদ্দিন এসব কথা বলেন।

শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি এনায়েত উল্ল্যাহ’র সভাপত্বিতে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার স্বপ্ন দেখে দেশ স্বাধীন করেছেন বলে আজ তারা এমন সন্মানজনক চেয়ারে বসতে পেরেছেন, না হয় তাদের কথা বলার অধিকার সহ সব কিছু হারিয়ে ফেলতো। যারা বর্তমানে যারা মুল ধারার বিপরীতে রাজনীতি করে তারা দেশ ও জাতীর শত্রুু। তারা বঙ্গবন্ধুর ছোট ছেলে সহ পরিবারের সকলকে হত্যা করে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বাঙ্গালীর জন্য তা খুবই কলংকিত অধ্যায়।

এসময় আরো উপস্হিত ছিলেন ওয়াসার এমডি ফজলুল্লাহ কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি আলহাজ্ব শফর আলী, ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুগ্ন সাঃ সম্পাদক মোঃ শাহাজান, সহ-সভাপতি মীর লোকমান, মোঃ সহ-সাঃ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন, অর্থ সম্পাদক ইলিয়াছ, প্রচার সম্পাদক এসকান্দর, অরুণ ঘোষ, ফজলুল কাদের, রেজোয়ান, জাকারিয়া, কামরুল সহ ওয়াসার কর্মকর্তা ও ওয়াসার শ্রমিক ইউনিয়নের নেতৃবন্দৃ উপস্থিত ছিলেন।

Advertisement