চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ইমন। কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চমেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন চমেক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান মুহিব।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি রোগীদের সেবার মান আরও উন্নত করতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
নবগঠিত ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম ইমন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক ফারহান মুহিবকে দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।















