ভাটিয়ারী হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

78

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ভাটিয়ারী হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বিদ্যালয়ের পক্ষে এ র‍্যালির আয়োজন করা হয়।

Advertisement

সোমবার সকাল সাড়ে ১০টায় স্কুল মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে ঢাকা চট্টগ্রামমহাসড়ক পদক্ষিণ করে র‍্যালিটি এলাকায় ঘুরে আবার স্কুল মাঠ গিয়ে শেষ হয়।

র‍্যালিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় র‍্যালিতে অংশ গ্রহণ করেন।

র‍্যালিতে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।

র‍্যালিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইমরোজ সেলিম চৌধুরী মিনু, খোরশেদ আলম মেম্বার, স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, অভিভাবক সদস্য, মোঃ সালাউদ্দিন, শিক্ষক আ.স. ম আব্দুল মালেক, প্রাক্তন শিক্ষার্থী নুরুল আবছার, ফিরোজুল আলম, শামসুল আরেফিন, সালামত উল্লাহ, মোঃ ইকবাল হোসেন,মোঃ ওসমান আলী, সোহেল রানা রাজু, বোরহান উদ্দিন সাইফুল প্রমূখ।

Advertisement