রান্নার গ্যাস কিনতে বাড়তি ৩০০–৪৪০ টাকা গুনতে হচ্ছে গ্রাহকদের

24

দেশে রান্নার এলপিজি (LPG) গ্যাসের দাম সরকার নির্ধারণ করে দিলেও বাজারে সেই দামে মিলছে না সিলিন্ডার। নির্ধারিত মূল্যের চেয়ে ৩০০ থেকে ৪৪০ টাকা বেশি দিয়ে রান্নার গ্যাস কিনতে হচ্ছে গ্রাহকদের। এতে বাড়তি চাপে পড়েছেন সাধারণ ভোক্তারা।

Advertisement

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্য অনুযায়ী, নভেম্বর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা। তবে খুচরা বাজারে অনেক জায়গায় এই সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ৩৫০ থেকে ২ হাজার ৫০০ টাকায়।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এলপিজির সরবরাহে ঘাটতি, আমদানি পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। পাশাপাশি পরিবেশক ও খুচরা বিক্রেতাদের অতিরিক্ত খরচের বিষয়টিও দামের ওপর প্রভাব ফেলছে।

অন্যদিকে, নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ দিয়ে গ্যাস কিনতে বাধ্য হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের রান্নার মাসিক ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ভোক্তাদের দাবি, বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি সরকার নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

Advertisement