চট্টগ্রাম জেলা ও মহানগরীর সকল থানা এবং ক্যান্টনমেন্ট বোর্ড, চট্টগ্রাম সেনানিবাস, চট্টগ্রাম এর অধিক্ষেত্রভূক্ত লাইসেন্সধারীর আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৭ সালের নবায়নের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তারিখ অনুযায়ী আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম এর আগ্নেয়াস্ত্র শাখায় অস্ত্র সহকারে উপস্থিত হয়ে নবায়ন করতে হবে।
ক্যান্টনমেন্ট বোর্ড, চট্টগ্রাম সেনানিবাস, চট্টগ্রাম এর অধিক্ষেত্রভূক্ত লাইসেন্সধারীর লাইসেন্সসমূহ নির্ধারিত সময়সূচি মোতাবেক ক্যান্টনমেন্ট বোর্ড, চট্টগ্রাম সেনানিবাস, চট্টগ্রামে উপস্থিত হয়ে নবায়ন করা যাবে।
ঘোষিত তারিখ অনুযায়ী মহানগর এলাকা ১ হতে ৮ ডিসেম্বর, মিরসরাই ও সীতাকুন্ড উপজেলা ৯ থেকে ১০ ডিসেম্বর, সন্দ্বীপ ও বাঁশখালী উপজেলা ১৩ থেকে ১৪ ডিসেম্বর, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলা ১৫ থেকে ২০ ডিসেম্বর নবায়ন করা হবে। এছাড়া রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা ২১ থেকে ২২ ডিসেম্বর, বোয়ালখালী ও পটিয়া উপজেলা ২৩ থেকে ২৪ ডিসেম্বর, চন্দনাইশ ও আনোয়ারা উপজেলা ২৭ থেকে ২৮ ডিসেম্বর, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা ২৯ থেকে ৩১ ডিসেম্বর এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ডে ২১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করা হবে।
ব্যক্তি পর্যায়ে পিস্তল/ রিভলবার নবায়ন ফি ২০ হাজার, ভ্যাট (১৫%) ৩ হাজার ও উৎসে কর (১০%) ১ হাজার ৫ শত টাকা, বন্দুক/ শর্টগান/রাইফেল নবায়ন ফি ১০ হাজার, ভ্যাট ১ হাজার ৫ শত ও উৎসে কর ১ হাজার টাকা, প্রতিষ্ঠান পর্যায়ে লং ব্যারেল এর নবায়ন ফি ২০ হাজার, ভ্যাট ৩ হাজার ও উৎসে কর ১ হাজার ৫শত টাকা, আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক পর্যায়ে লং ব্যারেল এর নবায়ন ফি ১০ হাজার, ভ্যাট ১ হাজার ৫ শত ও উৎসে কর ১ হাজার টাকা চালানের মাধ্যমে ব্যাংকে জমা দিয়ে ফি এর রশীদ, ভ্যাট ও উৎসে কর এ-চালান কপি, টিআইএন, এনআইডি, লাইসেন্স এর ফটোকপি, মূলকপিসহ উপস্থিত হতে হবে। এ সময় লাইসেন্সধারীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
নবায়ন ফি জমাদানের কোড- ১২২০১০১১০৫৯৫২-১১০০০০০০০-১৪২২১০২।
ভ্যাট জমাদানের কোড- ১১১০২০৪১০২০১৪-১১০০০০০০০-১১০০১০০০-১১৪১১০১।
উৎসে কর জমাদানের কোড-
(ক) ব্যক্তি পর্যায়ে: ১১১০২১৫১০২৪১৩-১১০০০০০০০-১১০০১০০০-১১১১১০১
(খ) কোম্পানী/আর্থিক প্রতিষ্ঠান পর্যায়:
১১১০২১৫১০২৪১৩–১১০০০০০০০-১১০০১০০০-১১১২১০১।
সনদপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং জাতীয় বেতন স্কেলের ৬ষ্ঠ ও তদুর্ধ গ্রেডভূক্ত চাকুরিরত/অবসরপ্রাপ্ত ক্যাডার সার্ভিস কর্মকর্তাদের ক্ষেত্রে লাইসেন্স নবায়ন ফি প্রযোজ্য হবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০২৫ এর ৩১ এর (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ যথাসময়ে নবায়নে ব্যর্থ হলে কারণ উল্লেখপূর্বক নবায়নের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে হবে। আবেদন সন্তোষজনক হলে পূর্ণ লাইসেন্স ফি আদায়পূর্বক লাইসেন্স নবায়ন করা হবে। ব্যর্থতার কারণ সন্তোষজনক বিবেচিত না হলে লাইসেন্স বার্তিলপূর্বক আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হবে।

















