সিআরবি নিয়ে ষড়যন্ত্র পরিহার করুন অন্যথায় দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবেঃ ডা. শাহাদাত

396

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সিআরবিকে যারা ধ্বংস করার পায়তারা করছে সরকার তাদের পাশে দাঁড়িয়েছে। সরকার ইচ্ছা করলে রেল এর বর্তমানে যে বক্ষব্যাধি হাসপাতালটি আছে এটাকে তারা কোভিড ডেলিগেট হাসপাতালে পরিণত করতে পারে। বক্ষব্যাধি হাসপাতালটি ভেঙ্গে আধুনিক সুন্দর একটি কোভিড হাসপাতাল তৈরি করা সম্ভব। এটি কোভিড হাসপাতাল হলে করোনাকালীন সময়ে জনগণ সেবা পাবে। সরকার ৫০ থেকে ১০০ কোটি টাকা বাজেট দিলেই একটি কোভিড আধুনিক হাসপাতাল হবে। কিন্তু তারা সেটা না করে শতবর্ষী গাছ কেটে পরিবেশ ধ্বংস করে তারা যেভাবে চট্টগ্রাম বিধ্বংসীতে নেমেছে। পরিবেশ বিধ্বংসীতে নেমেছে। এই সরকার জনগণের সরকার নয়। এই সরকারের মন্ত্রী-এমপিরা জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই তারা এই সমস্ত কাজগুলো করছে।

Advertisement

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। রণাঙ্গনে যুদ্ধ করেছেন। ১ নং সেক্টরের কমান্ডার ছিলেন এবং ১১নং সেক্টরের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এছাড়া জেড ফোর্সের সর্বাধিনায়ক ছিলেন। সরকার জিয়া পরিবারকে নিয়ে তারা বিভিন্ন খেলায় নেমেছে। করোনাকালীন সময়ে টিকা নিয়ে কারচুপি করেছে। গণ টিকা নিয়ে গণ কারচুপি করেছে। সরকারের এই ব্যর্থতা ঢাকার জন্য কতক্ষণ পরিমনির খেলা আবার অন্য ইস্যু। এখন আবার শুরু করেছে জিয়া পরিবার নিয়ে। সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে একের পর এক নাটক মঞ্চস্থ করতেছে। পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিতে দেশপ্রেমী জনতা, পরিবেশ প্রেমী, যুব ছাত্র-জনতা প্রস্তুত আছে। সিআরবি নিয়ে ষড়যন্ত্র পরিহার করুন অন্যতায় দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।

তিনি আজ সোমবার (৩০ আগস্ট) বিকলে চট্টগ্রামের একমাত্র নৈসর্গিক মুক্তাঙ্গন, হেরিটেজ জোন, সিআরবি রক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে সিআরবিতে বাণিজ্যিক হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিল, মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শহীদদের কবর ও স্মৃতির স্মারক রক্ষা এবং সিআরবি’র নৈসর্গিক পরিবেশ অক্ষুন্ন রাখার দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, বহু জায়গায় হাসপাতাল নির্মাণ করা যাবে। কিন্তু হাজার কোটি টাকা দিয়েও আর একটি সিআরবি পাওয়া যাবে না। সিআরবির অপূর্ব এই পরিবেশকে অক্ষুন্ন রাখতে হবে।সিআরবির পরিবেশ প্রকৃতি বিপন্ন করে মুনাফালোভীদেরকে হাসপাতাল করতে দেয়া হবে না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলিফ উদ্দিন রুবেল, :নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিয়াত আমিন জিসান, সাবেক সহ-সভাপতি এন. মোহাম্মদ রিমন, খোরশেদ আলম টিটু, যাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান, হোসাইন, আলাউদ্দিন আলো, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা শাহরিয়ার, ইমরান হোসেন আবির, মোঃ কায়েস, মোঃ রিদোয়ান আলী, শারফরাজ সিজ্জী, রাসেল, সারজিল, সাহাবুদ্দিন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আরফাত খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন মিজবাহ, চবি ছাত্রদল নেতা আরিফুর রহমান, আমান উল্লাহ, শাহিনুর রহমান ও হেলাল আহমদ প্রমুখ।

Advertisement