প্রধানমন্ত্রীর উন্নয়ন জনগণের কাছে তুলে ধরতে হবেঃ শিক্ষা উপমন্ত্রী

322

প্রধানমন্ত্রীর উন্নয়নসমূহ প্রকৌশলীদের সাধারণ জনগণের কাছে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Advertisement

রোববার (৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর চলমান উন্নয়নে প্রকৌশলীরা সরাসরি জড়িত। বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সুফল সাধারণ জনগণের কাছে তাদের তুলে ধরতে হবে। এর মাধ্যমে সাধারণ জনগণ বুঝতে পারবেন, দেশে কী পরিমাণ উন্নয়ন কর্মকাণ্ড চলমান এবং তা থেকে তারা কী সুফল পেতে পারেন।

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি মোহাম্মদ হারুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী দেওয়ান সামিনা বানু, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রকৌশলী রশিদ আহমেদ চৌধুরী ও প্রকৌশলী এমএ রশিদ।

Advertisement