চট্টলবীরের কবরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

1117

নগরের চশমা হিলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক মেয়র চট্টলবীর খ্যাত এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

Advertisement

রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত ও মোনাজাত শেষে ডা. মুরাদ হাসান বলেন, মরহুম জননেতা চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী গণমানুষের নেতা ছিলেন। বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যার নীতি আদর্শ বাস্তবায়নে সর্বদা সোচ্চার ছিলেন।

মন্ত্রী আরো বলেন, তিনি দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা আওয়ামী লীগের নেতাকর্মীদের হৃদয়ে গেঁথে আছে। আমি এ বর্ষীয়ান রাজনীতিবিদের আত্মার শান্তি কামনা করি।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক অর্থ বিষয়ক উপ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডাঃ বিদুৎ বড়ুয়া, সাবেক ছাত্রনেতা কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ প্রমুখ।

Advertisement