কুমিল্লায় দাঁড়িয়ে থাকা রিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

313

কুমিল্লার বুড়িচং উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় এক অটোরিকশাচালকসহ তিনজন নিহত হন। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

Advertisement

শনিবার (১১ সেপেটম্বর) সকাল ৬টার দিকে ময়নামতি ইউনিয়নের সাহেব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান।

নিহত ব্যক্তিরা হলেন ময়নামতির কালাকচুয়া এলাকার রিকশাচালক ইসমাইল হোসেন, রিকশার যাত্রী মৌলভীবাজার জেলার জুড়ী এলাকার আবদুল আহাদ, একই এলাকার রজব আলীর ছেলে মো. ইউসুফ (২২)।

এসআই বলেন, পাথরবোঝাই ট্রাকটি কুমিল্লার দিকে যাচ্ছিল। সাহেববাজার ময়নামতি ইউনিয়ন পরিষদ-সংলগ্ন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিকশাটির যাত্রীরা ভাড়া পরিশোধ করছিলেন। এ সময় ট্রাক রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিকশাচালকসহ তিনজন নিহত হন।

তখন ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ফার্নিচার দোকেন ঢুকে পড়ে। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

Advertisement