সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা” প্রস্তুতি সভা অনুষ্ঠিত

1

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা ২০২৬ উপলক্ষে স্মরণিকা ‘সমাজ দর্পণ’ প্রকাশনা এবং মিলনমেলা অনুষ্ঠানের প্রস্তুতি উপলক্ষে সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি ও উদযাপন পরিষদের এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শনিবার সকাল ১০ টায় সীতাকুণ্ড পৌরসদরস্থ সংগঠনের কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি লায়ন মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পলাশ চৌধুরীর সঞ্চলনায় সভায় কৃতি শিক্ষার্থী এবং গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানের বিভিন্ন বিষয়ের উপর মতামত ব্যক্ত করা হয় এবং অনুষ্ঠান সফল করতে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহ্বায়ক মোঃ মনঞ্জুর মোরশেদ চৌধুরী, সদস্য সচিব মোঃ নুরুল আবছার, সহসভাপতি খোরশেদ আলম, গাজী শামছুল আলম, যুগ্ম আহ্বায়ক লায়ন এড মোঃ সরোয়ার হোসাইন লাভলু, সমন্বয়কারী ইফতেখার আহমেদ জুয়েল, প্রচার ও প্রকাশনা উপ কমিটির আহবায়ক সাংবাদিক মুহাম্মদ আবুল হাসনাত, সদস্য সচিব সাংবাদিক কামরুল ইসলাম দুলু, অভ্যর্থনা উপ কমিটির আহ্বায়ক আলহাজ রাজু কামাল, সদস্য সচিব মাস্টার ইকবাল হুসাইন, শান্তি-শৃঙ্খলা উপ কমিটির সদস্য সচিব মোঃ ওমর ফারুক, রেজিস্ট্রেশন উপ কমিটির আহ্বায়ক আবু জাফর মোহাম্মদ ছাদেক, ভেন্যু উপ কমিটির সদস্য সচিব আলহাজ অধ্যাপক নুরুল গনি চৌধুরী, আপ্যায়ন উপ কমিটির আহবায়ক লায়ন মো.শাহজাহান, সদস্য সচিব লায়ন আলিম উদ্দিন, স্বাস্থ্য উপ কমিটির আহ্বায়ক ডাঃ মানিক লাল দাশগুপ্ত, সদস্য সচিব মোঃ আবু তাহের, ট্রান্সপোর্ট উপ কমিটির আহ্বায়ক এমওএইচ কাইউম, তথ্য প্রযুক্তি ও গবেষণা উপ কমিটির সদস্য সচিব, মোঃ সোহেল, অনুষ্ঠান সূচী সঞ্চালনা উপ কমিটির সদস্য সচিব মোহেছেনা মিনা, ব্লাড গ্রুপিং উপ কমিটির আহ্বায়ক আকতার হোসাইন এলিট, সদস্য সচিব, নুর খান, প্রতিষ্ঠানিক উপ কমিটির সদস্য সচিব লায়ন নাজিমুজ্জামান, সাজসজ্জা উপ কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার কামরুদোজা, সদস্য সচিব আখতার হোসেন মামুন, র্যাফেল ড্র উপ কমিটির সদস্য সচিব মো.মহিব উল্যাহ, অধ্যাপক ইউসুফ নবী প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে ৫ ডিসেম্বর শনিবার অনুষ্ঠানের তারিখ নির্ধারন করা হয়। সভায় স্মরণিকা সমাজ দর্পণ প্রকাশনা কমিটির আহবায়ক চট্টগ্রাম প্রেসক্লাবের অর্থ সম্পাদক, লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের সেক্রেটারী এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার লায়ন মুহাম্মদ আবুল হাসনাত চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় লি. এর সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Advertisement