চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামের ফুঁসফুঁস ও অক্সিজেন ভান্ডার রক্ষার প্রত্যয় ব্যক্ত

273

চট্টগ্রাম মহানগরীর ফুঁসফুঁস ও অক্সিজেন ভান্ডার খ্যাত ঐতিহ্যবাহী সিআরবির সবুজ প্রকৃতি রক্ষার প্রত্যয়ব্যক্ত করে গান, আবৃত্তি, কেক কাটা ও বেলুন উড়িয়ে দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল আইয়ের ২৩তম জম্মদিন উদযাপন করেছেন নাগরিক সমাজ।

Advertisement

শুক্রবার (১ অক্টোবর) বিকেলে সিআরবি চত্বরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছের সভাপতিত্ব স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পরিবেশবিদ ড. ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ, বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলম নিপু, কবি হোসাইন কবির, বিজিএমইএর সহ সভাপতি মো. রাকিবুল ইসলাম, ছড়াকার মোদাচ্ছের আলী, সাবেক ছাত্র নেতা শাহজাহান চৌধুরী, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কবি শুকলাল দাশ, সাংবাদিক কবি ঋত্বিক নয়ন, আবৃত্তিকার প্রনব চৌধুরী, আওয়ামীলীগ নেত্রী হাসিনা আকতার টুনু, লেখক দিলরুবা খানম, কবি মিনু মিত্র, তৈয়্যবা জহির আরশি, মোহাম্মদ মোরশেদ, সাজ্জাদ হসেন জাফর, মোহাম্মদ সাকিব, সাবের আহমদ, রাশেদুল কাদের মাহিম প্রমূখ।

এতে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে ধারণ করে দেশের কৃষি,ঐতিহ্য, সংস্কৃতি ও প্রকৃতি রক্ষায় চ্যানেল আই প্রথম সারির মিডিয়া হিসেবে কাজ করে যাচ্ছে। শুভ জন্মদিনে চট্টগ্রামবাসীর প্রাণের দাবী ঐতিহ্যবাহী সিআরবির সবুজ প্রকৃতি রক্ষায় চ্যানেল আই বরাবরের মতোই জোড়ালো ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন।

সিআরবির সবুজ প্রকৃতি রক্ষায় চ্যানেল আই অতীতের মতো আগামীতেও চট্টগ্রামবাসীর সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ।

Advertisement