পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপ-সচিব জাহাঙ্গীর

366

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব (প্রকল্প বাস্তবায়ন) এস.এম জাহাঙ্গীর হোসাইন।

Advertisement

শুক্রবার (১ অক্টোবর) তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর ও জরুরী বিভাগের কার্যক্রম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।

এসময় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আসিফ খান, পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সব্যসাচী নাথ, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারগণ, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়াসহ নার্স-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে তিনি নগরীর আন্দরকিল্লাস্থ জেলা সিভিল সার্জন কার্যালয়ে আসলে কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Advertisement