চট্টগ্রাম ঐতিহ্যগতভাবে অসাম্প্রদায়িক নগরীঃ আ জ ম নাছির

342

আলকরন ৩১ নং ওয়ার্ডে সার্বজনীন দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপে সাবেক ছাএনেতা বিশিষ্ট সমাজসেবক ইয়াছির আরাফাত এর নিজ ব্যক্তিগত উদ্যাগে নগদ অর্থ প্রদান ও সনাতনী ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি, লুঙ্গি সহ উপহার বিতরন করা হয়েছে।

Advertisement

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বীর মুক্তিযোদ্ধা ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য শ্রী পরিমল ধর মনা ও ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্বাস রানা পরিচালনায় আলকরনস্থ রাজ হোটেল প্রাঙ্গনে আজ রবিবার (১০ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এসময় তিনি বলেন, চট্টগ্রাম ঐতিহ্যগতভাবে অসাম্প্রদায়িক নগরী। এখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খৃষ্টান একই সাথে সম্প্রীতিময় পরিবেশে বসবাস করেন এবং প্রত্যেকেই নিজ নিজ ধর্মীয় অধিকার ভোগ করেন। সম্প্রতি কোভিড সংক্রমণ পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় নগরীতে দুর্গোৎসব পালিত হতে যাচ্ছে। তারপর যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনেই উৎসব উদযাপন করতে হবে এবং যে-কোন মূল্যে সম্প্রীতি ও সৌহার্দ্য পূর্ণ পরিবেশ সুরক্ষার ঐতিহ্যকে ধরে রাখতে হবে। তিনি আরো স্মরণ করিয়ে দেন যে, ধর্ম যার যার তবে উৎসব সবার।

বিশেষ অতিথি নগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য সাবেক কাউন্সিল জালাল উদ্দীন ইকবাল, ১৪ দলের অন্যতম নেতা শ্রী মিঠুন দাশ গুপ্ত, ওয়ার্ড যুবলীগের সভাপতি তারেক ইমতিয়াজ ইমতু, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বিশিষ্ট সমাজ সেবক গোলাম কিবরিয়া, আওয়ামী লীগ নেতা মাসুদ করিম টিটু, সাবেক ছাত্রনেতা জহির উদ্দিন মোঃ বাবর, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াকুব,  যুব মহিলা লীগের আহবায়কা অধ্যাপিকা সাইরা বানু রসনী, দ.জেলা তাতী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম, কমল দে, এহসানুল হক ডিউক, মীর মো: ইকবাল, তানভীর আহমেদ রিংকু, দিদার আসরাফী, শাহ আলম ইমন, হারুনুর রশিদ রনি, শাহ আলম ভুইয়া, সরফরাজ নেওয়াজ রবিন, সোহেল আলম হিরু, অসীম চক্রবতী, বিজয় দাশ, শওকত হোসেন, টারজেন দাশ, প্রকৌশলী সবুজ তালুকদার, নিজুম পরিয়াল রাজ, তুষার রহমান, মোঃ ইমন, মিজান উদ্দিন বাপ্পী, আজহার ইসলাম বিশাল, মীর ইমাত প্রমুখ।

Advertisement