বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মান্নানের সাথে মুক্তিযোদ্ধা সংসদের সৌজন্য সাক্ষাৎ

228

সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও চট্টগ্রামের সাবেক সফল বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের সাথে হযরত শাহ আমানত (রঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ।

Advertisement

এসময় মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ ও চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নাজমুল আহসান। সৌজন্য সাক্ষাতকালে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সিনিয়র সচিব মান্নান।

Advertisement