চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি’র চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের এত ভয় কেন? তিন তিনবারের প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়াকে দ্রুত বিদেশ যাওয়ার অনুমতি দেয়ার আহ্বান জানান তিনি।
সরকার দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে বিভিন্ন অপকৌশলে লিপ্ত হয়েছে। দেশের প্রতিষ্ঠিত গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করে একদলীয় সরকার প্রতিষ্ঠা করেছে। আজ তিনি গুরুতর অসুস্থ।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে পূর্ব বাকলিয়া আয়েশা মসজিদে দোয়া মাহফিলে বক্তব্যে একথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, এই সরকারের মানবিকতা বলতে কিছু নেই। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৭৫ বছরের ঊর্ধ্বে একজন মহিলা। অসুস্থ অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে। তারপরও সরকার বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সায় দিচ্ছে না। এটা মানবতা বিরোধী।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, আমরা চাই অনতিবিলম্বে সরকার বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যবস্থা করবে। অন্যতায় বাংলাদেশের মানুষ এই অবৈধ সরকারকে কোনো দিন ক্ষমা করবে না।
দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসা সুযোগ দিতে হবে। চিকিৎসার অভাবে যদি খালেদা জিয়ার কোন অঘটন ঘটে তাহলে এই সরকারকে সম্পূর্ণ দায়ভার নিতে হবে।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আয়েশা মসজিদের খতিব মাওলানা জাহাঙ্গীর আলম।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন-সম্পদক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, কামরুল ইসলাম, বিএনপি নেতা শাহজাহান চৌধুরী চেয়ারম্যান, এমআই চৌধুরী মামুন, ইব্রাহিম বাচ্চু, হাসেম সওদাগর,হাজী ইউসুফ হাজী মোঃ মহিউদ্দিন, ইয়াকুব চৌধুরী নাজিম, মোঃ আলমগীর, সাইফুল ইসলাম, হাজী মোঃ ইউনুস, জসীম উদ্দীন, হাজী শফিউর রহমান, মোঃ ইয়াকুব, মোহাম্মদ নাসির সওদাগর, মোঃ সিরাজ, মোঃ হারুন, মোহাম্মদ কাদের, মোঃ জাহাঙ্গীর আলম, আসাদুর রহমান টিপু, নুরু উদ্দিন, আব্দুর রহিম, হাজী তৈয়ব, মোহাম্মদ মুসা, ইমতিয়াজ অপু, এডভোকেট শাহেদ, মোঃ সোলায়মান, ইয়াসিন চৌধুরী রানা, ইয়ার মোহাম্মদ মুন্সি, মোঃ জসিম, মোঃ তৈয়ব প্রমুখ।















