চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা মরহুম আলাউদ্দিন সুমনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (১৩ ডিসেম্বর) এনায়েত বাজার ওয়ার্ড বিএনপিও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল বাদ আছর নগরীর এনায়েত বাজার চৈতন্য গলি জুন শাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ছাত্রদল নেতা মরহুম আলাউদ্দিন সুমনের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জুন শাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নূর নবী।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে চৈতন্য গলি ২২ মহল্লা কবরস্থানে মরহুম আলাউদ্দিন সুমনের কবরে চট্টগ্রাম মহানগর যুবদল, স্বেচ্ছাসেকব দল, ছাত্রদল,এনায়েত বাজার ওয়ার্ড বিএনপি, যুবদল বিএনপি, কোতোয়ালী থানা যুবদল, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আলাউদ্দিন সুমনের কবরে পুস্পস্তবক অর্পন করা হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, আলাউদ্দিন সুমন দেশের সংকটে ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সফলতার সাথে নেতৃত্ব দিয়ে এসেছে এবং দলের নেতাকর্মীদের কাছে একজন দক্ষ সাংগঠনিক ও সাহসী নেতা হিসেবে স্বীকৃত ছিল। জনগনের অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনে ছাত্রদল নেতা আলাউদ্দিন সুমনের সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়েছে। আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিতে গিয়ে অসংখ্য মামলা হামলার শিকার ও কারন্তরিন হলেও কখনো অন্যায়ের কাছে মাথানত করেনি। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার ত্যাগী ভূমিকা স্মরনীয় হয়ে থাকবে। ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে তার মত দক্ষ সংগঠক ও সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়ে দেশের জনগণের ভোটাধিকার ও দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসা প্রদানের দাবির আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহবান জানান।
দোয়া ও মিলাদ মাহফিলে শরিক হন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য কামরুল ইসলাম, নগর যুবলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, বিএনপি নেতা সিহাব উদ্দিন মবিন, খোরশেদ আলম কুতুবী, আজাদ বাঙ্গালী, সালাউদ্দিন লাতু, সাইফুর রহমান শপথ, আনোয়ার হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খান, আলি আব্বাস খান, মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলি মুর্তোজা খান, সাইফুল আলম, সেলিম খান, আমিন উল্লাহ, আরিফু রহমান মিঠু, মো. আনাছ, নূর জাফর নাঈম রাহুল, মোঃ সিরাজ, মো. সরওয়ার আলম, আসাদুর রহমান টিপু, তানভীর মল্লিক, মোহাম্মদ নওশাদ, তারেক আহমদ, মো. আলমগীর, নূর হোসেন উজ্জ্বল, মো. জহিরুল ইসলাম, মেজবাহ উদ্দিন মিন্টু, মো. বেলাল, সাইফুদ্দিন যুবরাজ, আবদুল্লাহ আল মামুন, মো. জাকির হোসেন, মো. জহির, ইব্রাহীম সাইফুল, এনামুল হক রাজু, বজল আহমদ, মো. দুলাল খান, রায়হান আলম, আরমান শুভ, আবু সালেহ আবিদ, আনিছুল ইসলাম রুবেল, আনোয়ারুল আবেদিন মুন্না, মো. হাসান, ওয়াহিদ মুরাদ, মো. জাহেদ, মো. সাইফুল ইসলাম, শাহাদাত হোসেন আবুল, মো. রাজু প্রমূখ।

















