বিজয় দিবসে অসহায়দের পাশে চট্টগ্রাম উইজার্ড

887

চট্টগ্রাম উইজার্ড শুরু থেকেই খেলাধুলার পাশাপাশি সর্বদা সামাজিক ও জনহিতকর দায়বদ্ধতার সাথে জড়িত থাকার চেষ্টা করে। এরই অংশ হিসেবে বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ওয়ারলেস ঝাউতলা ও গরীবুল্লাহ শাহ মাজার ডেবার পাড়ে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

Advertisement

উভয় অনুষ্ঠানে চট্টগ্রাম উইজার্ডের সভাপতি রাজীব বড়ুয়া ও সেক্রেটারি জাবেদ তপু এবং ক্লাব কমিটির সদস্য জুয়েল, তানিন,সাজ্জাদ, ইকরাম, চম্পক বড়ুয়া সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সামনের দিনগুলোতে চট্টগ্রাম উইজার্ড যাতে এই ধরনের মানবহিতৈষী এবং কল্যাণকর কাজে সম্পৃক্ত থাকতে পারে সেজন্য সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেন সংগঠনের সদস্যবৃন্দ।

Advertisement