ফ্রেন্ডস ক্লাব বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

294

মুজিব শতবর্ষ ও বাংলাদেশের সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে হোনকে সোতোকান কারাতে-দো এসোসিয়েশন আয়োজিত ফ্রেন্ডস ক্লাব বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা-২০২১ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) আসকার দীঘি পাড়স্থ ফ্রেন্ডস ক্লাবে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

প্রতিযোগীতাটিতে ২৫টি ক্যাটাগরিতে প্রায় দেড় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছে এবং ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে ছিলেন ৩০ জন।

প্রতিযোগিতার পরিচালকের দায়িত্বে ছিলেন এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত জাজ শিহান রতন তালুকদার। প্রতিযোগীতায় জাজের দায়িত্বে আরো ছিলেন একেএফ জাজ সেন্সি মারিয়া চক্রবর্তী, সেন্সি সোনামণি চাকমা, সেন্সি শ্যামল বণিক, সেন্সি সোমেন চক্রবর্তী, সেন্সি মোঃ আব্দুল হান্নান (কাজল )সহ আরো অনেকে। প্রতিযোগিতার প্রযুক্তিগত পরিচালকের দায়িত্বে ছিলেন তীর্থ তালুকদার।

প্রতিযোগিতায় ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমীর প্রতিযোগীরা ২২টি স্বর্ণপদক ও কারাতে স্কুল ফুলকির প্রতিযোগীরা ৩টি স্বর্ণপদক অর্জন করে।

উল্লেখ্য ঘরোয়া এ প্রতিযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশে এই প্রথম ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন অনুমোদিত সফটওয়্যার দ্বারা সম্পূর্ণ প্রতিযোগিতা ব্যবস্থাপনা ও সরাসরি সম্প্রচার করা হয়েছে যা বাংলাদেশে অলিম্পিক খেলা কারাতের জনপ্রিয়তা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিযোগিতার পরিচালক শিহান রতন তালুকদার।

Advertisement