রাঙ্গুনিয়ায় শীতার্তদের এসএসসি ২০০০ ব্যাচ’র কম্বল বিতরণ

804

রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যন্ত ৮নং সফরভাটা ইউনিয়নে দরিদ্র-অবহেলিতদে শীতবস্ত্র দিয়েছে এসএসসি ২০০০ ব্যাচ ও এইচএসসি ২০০২ ব্যাচ’র ফেসবুক গ্রুপ ভিত্তিক সংগঠন “আমরাই চট্টলার কিংবদন্তী”।

Advertisement

শনিবার (৮ জানুয়ারি) উপজেলার বড়খোলা মগপারায় আনুষ্ঠানিকভাবে তাদের এসব দেওয়া হয়।

৮নং সফরভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরাফী, ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান শেখ ফরিদ বলেন, এসএসসি ২০০০ ব্যাচ’র বন্ধুরা এত শীতের কাপড় অত্র ইউনিয়নে বিতরণ করে মানবতার যে উদাহরণ স্থাপন করল তা অনুকরণীয়। এলাকার পাহাড়ী-বাঙ্গালি দুস্থ মানুষ তীব্র শীতে এসব কম্বল ব্যবহার করে উপকার পাবে।

সাবেক চেয়ারম্যান ধন্যবাদ জানিয়ে গ্রুপের সদস্যদের সফরভাটার অবহেলিত মানুষের পাশে থাকার আহ্বান জানান।

গ্রুপের পক্ষে সাদেক এহতেশাম কাশফি বলেন, “শীতের সময় আমরা সবাই কমবেশি শীতের কাপড় বিতরণ করি। সুবিধাজনক স্থানে এই কার্যক্রম না চালিয়ে গ্রুপটি প্রত্যন্ত এলাকায় তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। প্রয়োজনে আরও দুর্গত স্থানে ‘আমরাই চট্টলার কিংবদন্তী’ প্রয়োজনীয় সাহায্য সামগ্রী পৌঁছে দেবে যাতে প্রকৃত অভাবগ্রস্তরা সুবিধাভোগী হতে পারে।”

তিনি জানান, আমরাই চট্টলার কিংবদন্তী এই কম্বল ও মাস্ক সংগ্রহ করেছে গ্রুপের বন্ধুদের অনুদানের অর্থ দিয়ে। গ্রুপের আত্মপ্রকাশের পর হতেই নানা রকম মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এর সদস্য বন্ধুগণ। করোনাভাইরাস মহামারীর শুরু থেকেই নানা কল্যাণমুখী উদ্যোগ নিয়েও কাজ করে যাচ্ছেন তারা।

অনুষ্ঠানে দুই শতাধিক কম্বল ও পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করা হয়। এতে সার্বিক সহযোগীতা করে স্থানীয় সফরভাটা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচ’র সদস্যবৃন্দ।

Advertisement