নগরীর ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইলের উদ্যোগে ওয়ার্ডের কিচেন মার্কেটে ৫০০জন গরীব দুঃস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
Advertisement
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম সওদাগর,নুরুজাম্মান সান্টু,আখতারুজাম্মান চৌধুরী,মোঃহাজী মন্জু,মোঃ ফারুক,লিটন দাশ,ছাএলীগ নেতা শাহিন,টুটুল,বাবু,শাহাজান প্রমূখ।
এসময় কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল বলেন, দেশে করোনার কারণে বিশেষ পরিস্থিতি বিরাজ করছে। আয় উপার্জনের জন্য প্রতিনিয়ত চেষ্টার পাশাপাশি দেশে শীতে গ্রামগঞ্জের গরীব মানুষরা খুব কষ্টের সাথে দিনযাপন করছে। আজ বঙ্গবন্ধুরর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের দিনে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সমাজের বিত্তবান মানুষেরা অসহায় দুঃস্থদের পাশে দাড়ারে তাদের কষ্ট অনেকটা লাঘব হবে।
Advertisement

















