প্রতিহিংসার বিচারে বন্দি গণতন্ত্র, স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের আস্থার প্রতীক, গণতন্ত্রের মা, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামী ১২ জানুয়ারি
চট্টগ্রাম দক্ষিণ জেলা’ বিএনপি ও অঙ্গসংগঠনের মহাসমাবেশ সফল করার লক্ষে
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলের সহ-সভাপতি ইউসুফ বিন জলিল।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিনার, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
মোঃ আজগরের পরিচালনায় প্রস্তুতি সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আগামী ১২ জানুয়ারী দক্ষিণ জেলার মহাসমাবেশ যে কোন মূল্যে সফল করতে যুবদল বদ্ধপরিকর। আওয়ামী লীগ এখন গদি হারানোর ভয়ে আতঙ্কিত। ১৪৪ ধারা জারী করেও জনস্রোত রুখতে পারছে না প্রশাসন। নেতৃবৃন্দ এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের অন্তর্গত ইউনিট যুবদলের নেতা-কর্মীদের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহবান জানান। যে কোন পরিস্থিতিতে যুবদল মাঠে থাকবে এবং মহাসমাবেশ সফল করবে ইনশাআল্লাহ।
প্রস্তুতি সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল, বিভিন্ন উপজেলা ও পৌরসভার অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















