চসিকের সংরক্ষিত মহিলা কাউন্সিলর(৯,১০ ও ১৩ নং ওয়ার্ড তছলিমা বেগম নুরজাহান রুবি’র উদ্দেগ্যে ৫০০ জন শীর্তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারী) ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে উক্ত কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন খুলশী থানা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার মালিক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হুসাইন আল আশকারী, মাজহারুল ইসলাম ফরহাদ, শহিদুল ইসলাম শহীদ, আবদুল হান্নান হীরা, মোঃ আবু বক্কর প্রমুখ।
এসময় মহিলা কাউন্সিলর রুবি তাঁর বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে কোনভাবেই ব্যহত হতে দেয়া যাবে না। দেশ এখন উন্নয়নের মহাসড়ক বেয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অনেকেরই সহ্য হচ্ছে না। মিথ্যা-বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে স্বাধীনতা বিরোধী শক্তি। এই অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে রুখে দাঁড়াতে হবে এবং জনগণকে সঠিক তথ্য জানানো প্রত্যেক নেতা-কর্মীর ঈমানি দায়িত্ব এবং এ নগরীকে সুন্দর রাখতে সকলকে প্রকৃত নাগরিক দায়িত্ব পালন করতে হবে। তিনি অসহায় শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আশার আহবান জানান।
















