চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে সরস্বতী পূজা অনুষ্ঠিত

759

ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ ফেব্রুয়ারি শুক্রবার রাতে অধিবাসের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে আজ ৫ ফেব্রুয়ারি শনিবার রাতে পূজা সম্পন্ন হয়।

Advertisement

স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে হিন্দু শিক্ষকগণের সহযোগিতায় ‘কলেজিয়েটস বাণী অর্চনা উদযাপন পরিষদ-২০২২’ নামক সংগঠনের ব্যানারে শিক্ষার্থীরা সরস্বতী পূজার আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন ধর্মীয় কর্মসূচীর মধ্যে ছিল-পূজা, অঞ্জলি প্রদান, কীর্ত্তন, ভোগ-আরতি, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুর ও রাতে প্রসাদ বিতরণ।

পূজার আয়োজকরা জানান, ১৮৩৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর ১৭৫ বছর পর ২০১১ সালে এ বিদ্যালয়ে বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছিল। এর পর এবছর সম্পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যে আড়ম্বরপূর্ণ পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। অত্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে যারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন তারা হলেন-পূজা উদযাপন পরিষদের আহবায়ক শিক্ষক আশীষ কুমার শীল, সদস্য সচিব শিক্ষক সুশান্ত দে, সদস্য শিক্ষক শিপ্রা সিকদার, শিক্ষক লেলিন বিশ্বাস, শিক্ষক ইলা সাহা, শিক্ষক শুভ্রা দাশ, শিক্ষক ইলাশ্রী চৌধুরী, শিক্ষক ধনঞ্জয় দেবনাথ, শিক্ষক সুকুমার দাশ, শিক্ষক দেবীকা ঘোষ, শিক্ষক প্রণব নন্দী, শিক্ষক টুম্পা ভট্টাচার্য, কলেজিয়েটস বাণী অর্চনা উদযাপন পরিষদের সভাপতি শিক্ষার্থী প্রিয়ম দাশ, সহ-সভাপতি পূজন দাশ, সাধারণ সম্পাদক ঈশান বনিক, সহ-সাধারণ সম্পাদক অর্পিত দত্ত, সহ-সাধারণ সম্পাদক কৌশিক শীল জয়, অর্থ সম্পাদক অরিত্র মজুমদার, সহ-অর্থ সম্পাদক দেবজ্যোতি চৌধুরী, সৃজন দাশ, কার্যনির্বাহী সদস্য বর্ষরাজ দে, সৌরভ সরকার, অদ্রিত সেনগুপ্ত, অরিজিত ভৌমিক, অরিজিত দাশ গুপ্ত, আদিত্য বিশ্বাস, শাওন চক্রবর্তী, সুস্মিত দাশ, তূষণ চৌধুরী, সুকর্ণ সেন, অতিন্দ্রীয় আচার্য, অর্ণব মন্ডল, অভ্রনীল ঘোষ ও সুদীপ্ত ধর।

Advertisement