প্রধানমন্ত্রী ও দেশরত্ন শেখ হাসিনার স্বামী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া’র ৮০তম জন্মদিন উপলক্ষে বুধবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত শ্রদ্ধাঞ্জলি সভা শিরোনাম ফাউন্ডেশনের আয়োজনে নাগরিক হলে অনুষ্ঠিত হয়।
শিরোনাম ফাউন্ডেশনের পরিচালক প্রণবরাজ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস নগর যুবলীগ নেতা সুমন দেবনাথ।
উপস্থিত ছিলেন পরিচয় পত্রিকার সম্পাদক অধ্যাপক শিব প্রসাদ, নাগরিক অধিকারের সহ-সভাপতি এস এম হাসান উদ্দিন, আলহাজ্ব ওসমান গণি, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফী, সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগ নেতা ফয়সাল বাপ্পী, সাংবাদিক হারুণ রশিদ, আসিফ ইকবাল, রিমন মুহুরী, কবি সজল দাশ, দিলীপ সেনগুপ্ত, মো: তিতাস, দিদারুল আলম, আবদুস সাত্তার লিটন, আকাশ আহমেদ, রতন ঘোষ প্রমুখ।
সভায় প্রধান অতিথি সুমন দেবনাথ বলেন পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক বাঙালি। বাংলাদেশ আনুবিক শক্তি কমিশনের চেয়ারম্যান থাকাকালীন অবস্থা থেকে তথ্য প্রযুক্তিকে গতিশীল করার জন্য নীরবে কাজ করে গেছেন। সৎ, দায়িত্ববান ও নিলোর্ভ মানুষ ছিলেন ওয়াজেদ মিয়া। বক্তারা আরো বলেন দেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান অপরসীম। এ মহান ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করে দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের বাংলাদেশ বাস্তবায়ন করার জন্য সকল দেশপ্রেমিক বাঙালিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
















