মাতৃভাষা দিবস উপলক্ষে কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

280

সোতোকান কারাতে স্কুল চট্টগ্রাম এর উদ্যোগে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” কারাতে প্রতিযোগিতা গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে নগরের হাজীক্যাম্প কারাতে প্রশিক্ষণ কার্যালয়ে এম সালাউদ্দিন খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান (কাজল ) এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

Advertisement

এতে বিচারকের দায়িত্বে ছিলেন, মোঃ আব্দুল হান্নান, মোঃ আমিনুল হক, মোঃ মনির আহম্মেদ, শিবু শীল, সাজ্জাদুর রহমান, মোঃ সেলিম।

উক্ত প্রতিযোগিতায় মেহেরীন কারাতে স্কুল চট্টগ্রাম কে হারিয়ে ‘সোতোকান কারাতে স্কুল চট্টগ্রাম’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এর আগে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।

Advertisement